বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ মে) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে পূর্ব গোয়ালচামট এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (৩৭) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।
অভিযান চলাকালে তার বসতঘর তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় উপপরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...