Logo Logo

বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুনির্দিষ্ট খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বাকেরগঞ্জ উপজেলাকে সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে উপস্থিত সকল জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...