বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) সকাল ১০টায় পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্সের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠনের নেতাকর্মীরা।
অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল— এনএসএস, সিসিডিবি, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা, দৃষ্টি মানবকল্যাণ সংস্থা, লোক মোর্চা, অ্যাকশনএইড বাংলাদেশ, সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন এবং এক্টিভিস্টা বরগুনা।
জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্সের সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী সিকদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, জাকির হোসেন মিরাজ, চিত্ত রঞ্জন শীল এবং পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শিশু রামিসার মতো নৃশংস হত্যাকাণ্ড সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এমন পাশবিক ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতাও জরুরি। মানবিক মূল্যবোধ জাগ্রত করে নিরাপদ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...