Logo Logo

শান্তিগঞ্জে প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত গণ অধিকার পরিষদ নেতা জাকারিয়া গ্রেফতার


Splash Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি ও গণ অধিকার পরিষদের নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


আজ শনিবার (২৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার চকবাজার থানায় দায়ের হওয়া একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিনি দীর্ঘদিন ধরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার ভোররাতে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ’র নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ইব্রাহীম আল সুমনসহ পুলিশের একটি চৌকস দল শান্তিগঞ্জ বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জাকারিয়ার সঠিক অবস্থান শনাক্ত করার পরই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের সময় স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ভোররাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে।

এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...