বিজ্ঞাপন
নিখোঁজ তাসফিয়া আক্তার রাশেদা নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় রাশেদা। তবে পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পরও সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে অবশেষে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজের পর ৩ দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রীর কোনো সন্ধান বা উদ্ধার তৎপরতা দৃশ্যমান না হওয়ায় পরিবারের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, তিনি ব্যক্তিগত ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...