Logo Logo

গরুর হাটে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু


Splash Image

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের ধাক্কায় সহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারের পশ্চিম পাশে তিন প্রক্রিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে বসা গরুর বাজার দেখতে বাড়ি থেকে বের হয় সাকিব। বিকেলে সেবারহাট এলাকার গরুর বাজার সংলগ্ন সড়ক পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেবারহাট বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। বিশেষ করে বাজার ও গরুর হাটকে কেন্দ্র করে মানুষের চাপ বেড়ে গেলেও সড়কে যান নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহীম সরকার জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি নিহত হয়। দুর্ঘটনার পর হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...