বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন। এর আগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত খোকনের আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...