বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কালু দাস ওই গ্রামের রমেশ রবি দাস ও দিপালী রবি দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনা ঘটে। এতে কালু দাস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...