বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিলে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মো. কামরুল ইসলাম, কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহাজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান মিয়া, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, কোটালীপাড়ার দখলকৃত খালগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে।
এর আগে তিনি কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...