বিজ্ঞাপন
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ‘পন্ডিতের স’মিল’ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার স’মিলের কর্মচারীরা যথারীতি কাজে আসেন। এ সময় মিলের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিষয়টি স’মিল মালিককে জানানো হলে তিনি কবিরহাট থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহের শরীরে কোনো পোশাক ছিল না এবং নিহতের শরীরে দৃশ্যত কোনো গুরুতর আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ব্যক্তি মূলত ভবঘুরে প্রকৃতির ছিলেন। এলাকার অনেকেই তাকে ইতিপূর্বে উলঙ্গ অবস্থায় স্থানীয় বাজারঘাটসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন।
পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন, মরদেহের সঠিক পরিচয় শনাক্ত এবং তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...