বিজ্ঞাপন
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চিকিৎসা সহায়তা ও অন্যান্য মানবিক খাতে মোট ১ হাজার ৪০৩টি পরিবারের মাঝে এ অনুদান প্রদান করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসা সহায়তার ক্ষেত্রে প্রদান করা হয়েছে ১০ হাজার টাকা করে। এর আগে আরও তিন শতাধিক পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে বলেও জেলা পরিষদ সূত্রে জানা গেছে।
অনুদান পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়দের ভাষ্য, অতীতে অন্য কোনো প্রশাসক বা চেয়ারম্যান এ ধরনের বৃহৎ পরিসরের মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে তেমন সফল হননি। এছাড়া পূর্ববর্তী কিছু প্রশাসকের আমলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও ছিল বলে জানা গেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...