Logo Logo

কাঁঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. জুবায়ের ইসলাম নামের ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশু জুবায়ের ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অজান্তে ও চোখের আড়ালে বাড়ির বাইরে বের হয়ে যায় শিশু জুবায়ের। একপর্যায়ে সে বাড়ির পেছনের পুকুরের পাশে গিয়ে পানিতে পড়ে যায়। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত পানি থেকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ফুটফুটে এই শিশুর অকাল মৃত্যুতে পরিবারে ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...