বিজ্ঞাপন
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। গুরুতর আহত চালক মো. ইমন একই উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানপাশা বাজার থেকে তেল খালাস করে তিন চাকার ট্রলিটি বাখরকাঠির উদ্দেশ্যে ফিরছিল। পথে কালিবাড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালিক হানিফ মাঝি।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...