Logo Logo

নকলায় কুরবানি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Splash Image

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৪ মে) সকাল থেকে দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে কুরবানি বিষয়ক হাদিস ও মাসআলা ভিত্তিক বিতর্কসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জামালুদ্দিন (দাঃ বাঃ), সহ-সভাপতি ছিলেন মাওলানা শামছুল হুদা রহিমী (দাঃ বাঃ)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সারওয়ার আলম কাসেমী (দাঃ বাঃ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম তালুকদার (ভুট্টু) এবং নকলা উপজেলা তাবলীগ জামাতের আমীর আলহাজ্ব শরীফুল হক আকন্দ।

এমদাদিয়া ছাত্র কাফেলার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান আকন্দের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জলিল, মুফতি মুখলেসুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি বাছিরুদ্দিন, মুফতি আব্বাস আলী, মুফতি রিয়াদ, আজিজুল হক, মাওলানা জুনায়েদ, মাওলানা কেফায়েত উল্লাহ, হাফেজ মাহমুদ, হাফেজ জুবায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের মাঝে ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...