Logo Logo

সরাইলে শিশু ভাতিজাকে বলাৎকারের অভিযোগে কলেজ পড়ুয়া চাচা গ্রেফতার


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) পুলিশ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সি বাড়ি) এলাকার শরীফ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক একই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে তারা চাচাতো চাচা-ভাতিজা।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত সাদ ওই শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির একতলা ভবনের ছাদের ওপর নির্মিত কবুতরের ঘরে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে শিশুটির দাদি তাকে খুঁজতে খুঁজতে ছাদের কবুতরের ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত আবু বক্কর সাদকে গ্রেফতার করে।

সরাইল থানা পুলিশ জানায়, এই নৃশংস ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...