বিজ্ঞাপন
রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলায় আসামিপক্ষের আইনি সহায়তা নিশ্চিত করতে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন এবং মামলাটি পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন।
রোববার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ।
দাখিলকৃত অভিযোগপত্রে মামলার প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সাথে এই নৃশংস অপরাধে সহযোগিতা করার অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও মামলার অন্যতম আসামি করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...