বিজ্ঞাপন
রোববার (২৪ মে) উপজেলার আমতলী ইউনিয়নের টিহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত লামিয়া আক্তার অধরা টিহাটি গ্রামের কেরামত কাজীর মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে অধরার মনোমালিন্য হয়। এর জেরে অভিমান করে পরিবারের সবার অগোচরে নিজ বসতঘরের বারান্দার আড়ার সঙ্গে নিজের পরিহিত ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অধরাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ এই বিষয়ে খোঁজখবর নিয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
এক কিশোরী স্কুলছাত্রীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...