বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেবেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠেই তৈরি হবে আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।
আয়োজকরা জানান, খেলা উপলক্ষে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শকরা খেলা উপভোগ করতে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন।
রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।” ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে ম্যাচকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা, কাশিয়ানীর মাটিতে অনুষ্ঠিত এই ‘মিনি সুপার ক্লাসিকো’ দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে পারুলিয়া স্কুল মাঠ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...