বিজ্ঞাপন
এ ঘটনায় রবিবার (২৫ মে) বিকালে চাঁদখালী বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মুশফিকুর রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ব্যক্তি ইমেজ ক্ষুণ্ন এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে।
তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নিজস্ব অর্থায়নে রাস্তা-ঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে স্থানীয় জনগণ তাকে চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিষয়ে তিনি জানান, ২০১২ সালে চাঁদখালী সুলতানিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি এবং ২০১৪ সালে চাঁদখালী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০১৫ সাল থেকে প্রায় দেড় বছর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে ২০১৭ সালে নিজ এলাকার নন্টু ও রফিকুলের সঙ্গে যৌথভাবে মাংসের ব্যবসা শুরু করেন।
মুশফিকুর রহমান বলেন, চাকরি ও ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে ২০১৮ সালের শেষ দিকে ডাউন পেমেন্টের মাধ্যমে একটি মাহিন্দ্র গাড়ি ক্রয় করেন। পরবর্তীতে সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে বর্তমানে তার তিনটি মাহিন্দ্র গাড়ি রয়েছে এবং একটি ভেকু গাড়িতে অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও ২০২৫ সাল থেকে তিনি পাথরী কয়লার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি এসব ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...