Logo Logo

ফুলগাজীতে ঘরে ঢুকে মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে ঘরে ঢুকে মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


সোমবার (২৫ মে) সকালে উপজেলার ইস্টমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের মধ্যে মা ও ছেলে রয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ইস্টমুখ এলাকার একটি বাড়িতে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এস. এম. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...