বিজ্ঞাপন
কর্মসূচির নেতৃত্ব দেন ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী। গতকাল সোমবার (২৫ মে) রাতভর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, গাবখান ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের আহ্বান এবং আমির হোসেন আমুর মুক্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে আল মামুন মেহেদী বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্ব আবারও প্রয়োজন। একই সঙ্গে বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে পোস্টারিং কর্মসূচি পালন করেছি।”
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা ২৪শে জুলাই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যে অপকর্ম করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রলীগ যদি মাঠে নামার চিন্তা করে, তাহলে জেলা ছাত্রদল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রদল যেমন রাজপথে ছিল, এখনও থাকবে। দেশের সার্বিক নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।”
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান মাহমুদ বলেন, “আমি থানায় নতুন এসেছি। এখন পর্যন্ত বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখবো।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...