Logo Logo

ফেনীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগ মুদি দোকানী গ্রেফতার


Splash Image

ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ায় এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মহি উদ্দিন (৬০) নামের এক স্থানীয় মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৫ মে) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী পৌরসভার পশ্চিম উকিল পাড়ায় ভুক্তভোগী শিশুটি আসামি মো. মহিউদ্দিনের মুদি দোকানে সদাই কিনতে যায়। এ সময় দোকানি মহিউদ্দিন শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার সাথে জোরপূর্বক ধস্তাধস্তি করে। পরে শিশুটি কোনো রকমে তার হাত থেকে বেঁচে বাসায় ফিরে আসে এবং ঘটনাটি বিস্তারিত তার মাকে জানায়।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিশুটির পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি মূলত লক্ষ্মীপুর সদরের বাসিন্দা এবং পেশায় একজন টিউবওয়েল শ্রমিক। বর্তমানে তিনি কাজের সূত্রে সপরিবারে ফেনীর ওই এলাকায় বসবাস করছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...