Logo Logo

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত


Splash Image

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।


বিজ্ঞাপন


আকস্মিক এই কম্পনে নগরবাসীর মাঝে কিছুটা আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে অদূরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

এছাড়া উৎপত্তিস্থলটি ময়মনসিংহ জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ছিল। এই ভূকম্পনের ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্প পরিমাপক সংস্থার প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই মৃদু কম্পনটির উৎপত্তি হয়েছে। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে বহুতল ভবনে থাকা মানুষজন এই কম্পনটি স্পষ্টভাবে টের পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...