Logo Logo

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র


Splash Image

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।


বিজ্ঞাপন


মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, হামলাগুলো ছিল ‘আত্মরক্ষামূলক’ এবং ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার উদ্দেশ্যে পরিচালিত।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।”

এদিকে, এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতির কথা স্বীকার করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংঘাত নিরসনে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো “আসন্ন নয়”।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হামলাগুলো চালানো হয়েছে বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায়। দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ এই বন্দর শহরটি হরমুজ প্রণালির নিকটে অবস্থিত এবং সেখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত শুরু করেছে।

তবে সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। নতুন করে এ হামলার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা ও ভবিষ্যৎ সমঝোতার ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : বিবিসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...