Logo Logo

নড়াইলে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ


Splash Image

নড়াইল সদর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৬ মে) নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...