বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) জেলা ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেন, জেলা ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সড়ক মেরামতসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ঈদের পর কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বাসিন্দাদের মাঝে বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরপ্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বিটিজেএ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান লিমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমসহ প্রশাসন, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...