বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর একটি বড় চাম্বল গাছ ভেঙে পড়ে। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি শ্রেণিকক্ষ পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে।
তবে বর্তমানে পবিত্র ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে ছুটির পর পাঠদান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, “বৃষ্টির সময় হঠাৎ একটি গাছ পড়ে দুইটি শ্রেণিকক্ষের চালা ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তিনি মেরামতের জন্য সরকারি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবহিত করেছেন। বর্তমানে ঈদের ছুটি থাকায় বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির ছবি সংরক্ষণ করতে বলা হয়েছে। ছুটি শেষে প্রয়োজনীয় মেরামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন সংস্কার এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় অভিভাবকরাও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...