বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা সহকারী কমিশনার মোঃ সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, মনিরুজ্জামান মনির প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...