বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর এলাকার মরহুম চান মিয়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃত মাদক কারবারির নাম আবদুল জলিল (৪৫)। সে উত্তর ধর্মপুর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে এবং এলাকায় ‘সিএনজি জলিল’ প্রকাশ জলিল নামে পরিচিত।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গভীর রাতে উত্তর ধর্মপুরের মরহুম চান মিয়া জামে মসজিদের সামনে মাদক কেনাবেচার উদ্দেশ্য অবস্থান করছিল আবদুল জলিল। বিষয়টি টের পেয়ে এলাকার একদল সচেতন ও সাহসী যুবক চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে।
পরবর্তীতে যুবকরা তার দেহ তল্লাশি করলে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ২২ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাসহ মাদক কারবারি আটকের খবর ছড়িয়ে পড়লে রাতেই সেখানে স্থানীয় শত শত উৎসুক জনতা ভিড় জমান।
এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি ফুলগাজী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গভীর রাতেই ফুলগাজী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক আবদুল জলিলকে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ তালিকামূলে থানায় নিয়ে যায়।
ফুলগাজী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটককৃত আবদুল জলিলের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে ক্রয়-বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় যুবকদের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফুলগাজীর সচেতন মহল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...