বিজ্ঞাপন
ঘোষিত এই দলে কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া যে ৯ তারকাকে রাখা হয়েছে, তাদের অভিজ্ঞতার ওপর ভর করেই এবার নতুন মিশন শুরু করবে মরক্কো। এই তালিকায় আছেন বিশ্বসেরা গোলরক্ষক ইয়াসিন বুনো, রক্ষণভাগের নায়েফ আগের্ড, মাঝমাঠের চালিকাশক্তি সোফিয়ান আমরাবাত এবং দলের তারকা ডিফেন্ডার ও অধিনায়ক আশরাফ হাকিমি।
দল নির্বাচন নিয়ে মরক্কোর প্রধান কোচ মোহামেদ ওয়াহবি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সদ্য সমাপ্ত মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি অবশ্যই আমাদের বড় অনুপ্রেরণা, কিন্তু আমরা শুধু অতীত নিয়ে বেঁচে থাকতে পারি না। মরক্কোর ফুটবল প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে এবং আমরা যোগ্যতার ভিত্তিতে সবাইকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।”
একনজরে মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।
ডিফেন্ডার: নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি (অধিনায়ক), জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।
মিডফিল্ডার: সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।
ফরোয়ার্ড: আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...