বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
হাসপাতাল-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের কারণে একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে থাকতে পারে। ভোররাতের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে।
ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, “আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমিও সেখানে যাচ্ছি।”
ঘটনার পর হাসপাতাল এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...