বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আটরশি জাকের ফিলিং স্টেশন সংলগ্ন আটরশি মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিয়াউর রহমান বাঘা শরীয়তপুর জেলার বাসিন্দা। সকালে তিনি বাইশরশি দরবার থেকে পায়ে হেঁটে আটরশি পাক দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দেন। পথে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নি.) মো. আলমগীর শরীফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...