Logo Logo

গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ


Splash Image

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ বুধবার (২৭মে) বিকেল ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)-এর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও প্রেসক্লাবের এই যৌথ উদ্যোগকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।

ঈদ উপহার বিতরণকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনিচুল ইসলাম জার্মান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...