Logo Logo

ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জে দরিদ্রদের মাঝে গরুর মাংস বিতরণ


Splash Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের উদ্যোগে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী ও মানবিক এই আয়োজনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমদ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ৭নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার মজিবুর রহমান এবং শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য আব্দুল আউয়াল, খুরশিদ আলম, বিডিআর সদস্য সাজিবুর রহমান, সাংবাদিক খন্দকার শহীদুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য সোহেল আহমেদ বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য আবু জাহের, রফিকুল ইসলাম বাদশা, সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক মনির হোসেন এবং মোক্তার হোসেনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজনটি থেকে এলাকার মোট ৭৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়। উৎসবের প্রাক্কালে মাংস পেয়ে উপকারভোগীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচক ও বক্তারা বলেন, উত্তর কামলাবাজ সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, গরিব মেয়েদের বিয়ে, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরন তাঁর বক্তব্যে বলেন, সমাজের সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এই সংগঠন সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি এলাকায় একটি মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবতার সেবায় সংগঠনের এই কল্যাণমুখী কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...