Logo Logo

সরাইলে "পজিটিভ সরাইল" এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন "পজিটিভ সরাইল"-এর উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৭ মে) বিকালে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মাঠে আনুষ্ঠানিকভাবে এই সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি হেফজুল বারী ফায়েজের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক জহিরুল ইসলাম রিপণের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ী হিসেবে বক্তব্য দেন পজিটিভ সরাইল-এর উপদেষ্টা ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, উপদেষ্টা ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব খান বাবুল, উপদেষ্টা সঞ্জীব দত্ত তনু, সদর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাজী দেওয়ান উদ্দিন, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া এবং সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলাম ঠাকুর জুয়েল।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য দেন সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি ফয়জুল কবীর, যুগ্ম সম্পাদক আবু শাহ মুন্সী, সদস্য সাংবাদিক আবদুল মমিন, সাংবাদিক মুখলেছুর রহমান মোল্লাহ এবং পজিটিভ সরাইলের সদস্য রাজ্য দত্ত। উল্লেখ্য, সংগঠনের সভাপতি ও শ্যালে গ্রুপ ঢাকার হেড অব অডিট এন্ড আইটি ইঞ্জিনিয়ার সন্দীপ দত্ত মানু অনিবার্য কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক শীতোষ্ণ ও হতদরিদ্র মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা ‘পজিটিভ সরাইল’ সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও সরাইলের কল্যাণে সকল ইতিবাচক ও মানবিক কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...