Logo Logo

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


Splash Image

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহষ্পতিবার (২৮) সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত এ জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেন। নারী মুসল্লিদের জন্যও ঈদগাহে আলাদা নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়।

প্রধান জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদ ও মাদ্রাসার খতিব মাওলানা হাফিজুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

বক্তারা পবিত্র কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি ও মনের পশুত্বকে কোরবানি দেওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান।

এদিকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঈদ উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা উল্লেখ করেন।

নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...