Logo Logo

ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা


Splash Image

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে একদিনে ৩৭টি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।


বিজ্ঞাপন


গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান এবং প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

হিজবুল্লাহ জানায়, জাওতার আল-শারকিয়াহ, ওদাইসেহ, নাকৌরা, দেবেল এবং রব আল-থালাথিন এলাকার আশপাশে তাদের অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানের মধ্যে কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংকের ওপর হামলা এবং ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। পাশাপাশি গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এই সংঘাতের মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা এবং কাওতারিয়াত আল-রুজ।

অঞ্চলজুড়ে চলমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...