Logo Logo

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে আনন্দঘন পরিবেশের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় এবং পরবর্তীতে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...