বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার ৫নং বানা ইউনিয়নের পন্ডিতের বানা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত ফুলজান নেছা (৬০) ওই এলাকার হাফিজার শেখের স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে হোসেন শেখ (২২) পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মা ফুলজান নেছার সঙ্গে ছেলে হোসেন শেখের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির উঠানে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসেন শেখ তার হাতে থাকা একটি ছোট কোদাল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে। এতে ফুলজান নেছার মাথার বাম পাশের পেছনে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ড সংঘটিত করার পরপরই অভিযুক্ত ছেলে হোসেন শেখ বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতের বড় ছেলে নিপুর শেখ মাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই (নিঃ) রতন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
আলফাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...