Logo Logo

গোপালগঞ্জে পিকআপ- প্রাইভেটকা‌র সংঘ‌র্ষে আহত ২২ তীর্থযাত্রী


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২২ জন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকার শ্রী শ্রী গণেশ পাগলের কুম্ভ মেলা থেকে ফিরছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেলা শেষে একটি পিকআপ ভ্যানে করে পুণ্যার্থীরা খুলনায় ফিরছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ২৬ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...