বিজ্ঞাপন
এর আগেও ইরানের এই কৌশলগত উপকূলীয় অঞ্চল বুশেহরে শত্রুভাবাপন্ন দেশের ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে ড্রোন ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা মূলত শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। বর্তমানে শহরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
এই ঘটনার ঠিক আগেই ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছিল দেশটির সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে সে সময় জানিয়েছিল, পূর্বনির্ধারিত একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করেই ওই মিসাইলগুলো ছোড়া হয়েছিল। এরপরই মার্কিন ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ঘটল।
সূত্র: তাসনিম নিউজ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...