Logo Logo

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়


Splash Image

সড়কে ঘরমুখো মানুষের ভিড়। ছবি : সংগৃহীত

ঈদের ছুটির আমেজে চিরচেনা ব্যস্ত রাজধানী ঢাকা এখন সম্পূর্ণ কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। তবে এমন শান্ত পরিস্থিতির মধ্যেও পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ শুক্রবার (২৯ মে) বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে।


বিজ্ঞাপন


কর্মক্ষেত্রের অতিরিক্ত ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে যারা ঈদের আগে কোনোভাবেই ঢাকা ছাড়তে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের স্বপরিবারে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। টার্মিনালে আসা যাত্রীরা জানান, ঈদের আগের চিরচেনা ভোগান্তি ও সড়কে তীব্র যানজট না থাকায় এখন অত্যন্ত স্বস্তিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা।

অপরদিকে, কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় নিজেদের পরিবার নিয়ে সময় কাটিয়ে আজ দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে থাকা অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাত্রা করছেন।

সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার যাত্রীরা কাউন্টার ও নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড় থেকেও যার যার সুবিধাজনক বাসে উঠছেন। যানজটহীন মহাসড়কে কোনো প্রকার ঝক্কিঝামেলা ছাড়াই এবারের ঈদযাত্রা শেষ করতে পেরে যাত্রীদের চোখেমুখে স্বস্তির আভাস দেখা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...