Logo Logo

চট্টগ্রামে ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ


Splash Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার সম্মানিত দায়িত্বশীল ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ কতৃক আয়োজিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন প্রায় ৩০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস ও ঈদ বাজার বিতরণ করা হয়েছে এবং চকবাজার বাসীর জন্যে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৯ মে) সকাল ১০ টায় ১৬ নং চকবাজার ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ অনুষ্ঠিত হয়।

আজকের কোরবানির মাংস উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনগণের ভালোবাসার প্রিয় মুখ জননেতা জনাব আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তাউসিফ সোলতান রাফি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আজকের প্রোগ্রামে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কুরবানীর পশুর চামড়াতেও গরীব মানুষের অধিকার রয়েছে। কিন্তু আজ দেশের চামড়া শিল্প ধ্বংসের পথে। চামড়ার দাম কমে যাওয়ায় যেমন সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি গরীব মানুষও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করে ব্যবসায়ীদের রক্ষা করতে হবে এবং চামড়া শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে চামড়া থেকে গরীব মানুষের অধিকারও ফিরিয়ে দিতে হবে।

​উক্ত কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। সংগঠনের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন এলাকায় গিয়ে পরিবারগুলোর হাতে কোরবানির মাংস পৌঁছে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...