Logo Logo

গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার


Splash Image

গোপালগঞ্জ শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় ২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বেকারি কর্মচারীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে বিসিক শিল্পনগরীর একটি বেকারির দোতলায় এ ঘটনা ঘটে। আটক যুবকের বয়স আনুমানিক ২০ বছর।

গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন সাহা জানান, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা অভিযুক্তকে আটকে রেখেছে। ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে বেকারির দোতলায় নিয়ে বলাৎকার করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখে বালিশ চাপা দেয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলা রুজুর পর অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

শিশুটির মা জানান, "আমার ছেলে সন্ধ্যার পর দাদার বাসায় যাচ্ছিল। এ সময় টাকা ও খাবারের লোভদেখিয়ে বেকারির দোতলায় নিয়ে তার সঙ্গে অমানবিক কাজ করা হয়।" তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...