বিজ্ঞাপন
জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন শেখ মহিবুল্লাহ। তবে সম্প্রতি ওই ইউনিয়নের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হলে সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এরপরও দলীয় সিদ্ধান্ত না মেনে পবিত্র ঈদুল আজহার পরদিন শুক্রবার ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণামতে তিনি ও তার সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানকে অবহিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, রাড়ুলী ইউনিয়নের সদস্য (রোকন) শেখ মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। এ কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। সম্প্রতি তিনি বহিষ্কারের চিঠি পেয়েছেন বলে জানান। একই সঙ্গে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী রাড়ুলী ইউনিয়নের রোকন শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...