Logo Logo

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা


Splash Image

গোপালগঞ্জে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি পরিবহন প্রতিষ্ঠানকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩০ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন শরীফ (সদর সহকারী কমিশনার-ভূমি) এবং ফারদিন খান প্রিন্স।

অভিযানকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রাখার অপরাধে ৬টি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘রয়েল ট্রাভেলস’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেটরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন। এ সময় তারা স্থানীয় জনগণের প্রতি নিজ নিজ বাড়ির আশপাশ এবং জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

প্রশাসনের এ উদ্যোগকে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...