বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল খান ওই এলাকার মো. সবুর খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের খালের ধারে কয়েকজন সহপাঠীর সঙ্গে খেলাধুলা করছিল নাবিল। একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে খালের পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা এক সহপাঠী দ্রুত দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খাল থেকে নাবিলকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি প্রাণবন্ত শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে পুরো এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “সংবাদ পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...