Logo Logo

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ


Splash Image

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


শনিবার (৩০ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা এবং আমড়াখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে বেনাপোল আইসিপি ক্যাম্প এলাকা থেকে ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সময়ে আমড়াখালী চেকপোস্টে পরিচালিত পৃথক অভিযানে ১৮টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধার হওয়া বিদেশি মদ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...