বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) এসব হাজি দেশে পৌঁছান। হজ বুলেটিন সূত্রে জানা গেছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন।
এদিকে, রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য হাজিরাও নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরবেন।
দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এবার হজ পালনের পুরো প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়নি।
হাজিরা জানান, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা-খাওয়া, যাতায়াতসহ সার্বিক সেবাব্যবস্থা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক। হজযাত্রীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম প্রশংসনীয় ছিল বলেও তারা মন্তব্য করেন।
চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়ায় দেশে ফেরার পর অধিকাংশ হাজি সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...