বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত মনির আহমেদ ফুলগাজী উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঋষ্যমুখ গ্রামের সুলতান আহম্মদের ছেলে। দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
ফুলগাজী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি মনির আহমেদ চট্টগ্রামে আত্মগোপনে আছেন—এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চট্টগ্রামে অভিযানে যায়। পরে চান্দগাঁও থানা এলাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে মামলার মূল অভিযুক্ত মনির আহমেদকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।
অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, "অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যত প্রভাবশালীই হোক বা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ সবসময় বদ্ধপরিকর।"
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্জ্জিত অপরাধ দমনে পুলিশি নজরদারি ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে সুনিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...